জাতীয় ফিচার

আ. লীগের সম্মেলন বিএনপি সঙ্গে পাল্টাপাল্টি নয়: ওবায়দুল কাদের

আ. লীগের সম্মেলন বিএনপি সঙ্গে পাল্টাপাল্টি নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কোনো পাল্টাপাল্টি সমাবেশ করছি না। আমাদের সম্মেলনের তারিখ আগেই নির্ধারিত। এটা একটা নিয়মিত প্রক্রিয়া। বিএনপির সমাবেশ পাল্টাপাল্টি নয়।

আজ রোববার বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপির এমপিরা) পদত্যাগ করলে সংসদের কিছু যাবে আসবে না।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সম্মেলনকে সামনে রেখে নেত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সম্মেলনের প্রস্তুতি নিয়ে উপ-কমিটি করা হবে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করে না। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টিরকোনো বিষয় নেই। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং অন্যান্য সম্মেলন নিয়মিত প্রক্রিয়া। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমাবেশের সময় মিলে গেলে আমরা কী করব? বিএনপির কোনো সভা সমাবেশে বাধা সৃষ্টি করেনি আওয়ামী লীগ। পরিবহনের লোকজন বিএনপিকে ভয় পায়। তাই তারা ধর্মঘট ডাকে।

ওবায়দুল কাদের আরও বলেন, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা সমাবেশ অচল। সাম্প্রদায়িক শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। বিএনপি আগুন সন্ত্রাস করতে আসুক তা জনগনকে নিয়ে প্রতিহত করা হবে। আগুন সন্ত্রাস করতে দেয়া হবে না।

তিনি বলেন,শেখ হাসিনার দয়ায় মুক্তি পেয়ে বেগম জিয়া বাসায় আছেন। বেগম জিয়ার মুক্তির জন্য তাদের দলের নেতাকর্মীরা কোনো সভা সমাবেশ করতে পারেনি।

এখন থেকে শেখ হাসিনা ঢাকার বাইরে সমাবেশ করবেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাসে দুটি করে সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন। করোনার কারণে তিনি এতদিন সশরীরে যেতে পারেননি। তিনি ভার্চুয়ালে সব কাজ সম্পন্ন করেছেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সম্মেলন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলন করা হবে। আমরা পর্যবেক্ষণ করছি, আলোচনা করে তারিখ জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : হাত সুন্দর হলেই চাকরি পাবেন এই রেস্তোরায়

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র